নিজস্ব প্রতিবেদক।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা।
শনিবার (১২ জুলাই) শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে চাঁদপুর জেলা যুবদলের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মানিকুর রহমান মানিককে সভাপতি করা হয়েছে। কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে মোসাম্মৎ সামছুন আক্তার এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. হুমায়ুন কবির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এডহক কমিটি বিদ্যালয়ের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে বিধি অনুযায়ী নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে, এডহক কমিটির সভাপতি হিসেবে জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের মনোনয়নে এলাকাবাসী ও বিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তারা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনায় আরও গতি আসবে।


