বাংলাদেশ খেলাফতের কর্মী ও মামুনুল হকের একান্ত আস্থাভাজন মাওলানা হাবিবুল্লাহ সিরাজ তার ফেসবুক পোস্টে ভারতের জমিয়তে ওলামায়ে হিন্দ কি কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দেওয়ার পর, তার সেই কটাক্ষমূলক পোস্টের কমেন্টে মাওলানা সৈয়দ শামসুল হুদা লেখেন “জামাতের অন্যতম এজেন্ডা দেওবন্দীয়ত শব্দটাকে বিতর্কিত করা। সেই বিতর্কিত ভূমিকাই পালন করে যাচ্ছেন আপনারা। বিনা পয়সার কামলা কারা খাটে বুঝতেও পারছেন না।”
তবে অনলাইনে কথিত আছে কওমি মাদ্রাসার মধ্যে ফাটল সৃষ্টি করতে এবং আলেম-ওলামাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করতে জামাতের পেইড এজেন্ট হিসেবে কাজ করছেন এই হাবিবুল্লাহ সিরাজ।
উল্লেখযোগ্য বিষয় হলো ইসলামী দলের কর্মী হয়ে মাথায় টুপি পাঞ্জাবি পড়ে যেখানে মানুষকে দ্বীন ও ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার কথা ছিল সেখানে অনলাইনে গালিগালাজ করে যাচ্ছে। যার প্রেক্ষিতে মানুষ সঠিক দ্বীনদার আলেম-ওলামাদের উপর থেকে আস্থা হারাচ্ছে।


