বর্তমান শিক্ষামন্ত্রী এ. এন. এম. এহসানুল হক মিলনের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। এরই ধারাবাহিকতায় ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি নতুন পেজ চালু হয়েছে।
পেজটির প্রচারসামগ্রীতে ‘Broiler Generation’ এবং ‘Broiler Chicken Party’ নাম ব্যবহার করা হয়েছে। সেখানে বিভিন্ন স্লোগান ও গ্রাফিক্স প্রকাশ করে নিজেদের বক্তব্য তুলে ধরা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিষয়টিকে ব্যঙ্গাত্মক ও রাজনৈতিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে দেখছেন। তবে ‘Broiler Chicken Party’ নামে কোনো রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়েছে বা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে—এমন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এদিকে, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন পক্ষ এ নিয়ে পক্ষে-বিপক্ষে মতামত প্রকাশ করছেন।


