হেফাজতের মধ্যস্থতায় ইসলামপন্থী ৭ দলের ঐক্যের ঘোষণা, শিগগিরই জানানো হবে পূর্ণাঙ্গ রূপরেখা

বাবুনগর মাদ্রাসায় অনুষ্ঠিত বৈঠকের পর ভিডিও বার্তায় আনুষ্ঠানিক তথ্য জানাল হেফাজতে ইসলাম; ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার সাত দলের।

বিজ্ঞাপন
Advertisement

দেশের কওমি অঙ্গনে দীর্ঘদিনের বিভক্তি দূর করে ইসলামপন্থী শক্তির মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর আহ্বানে বৃহস্পতিবার বাবুনগর মাদ্রাসায় অনুষ্ঠিত বৈঠকে অংশ নেয় ইসলামপন্থী সাতটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

বৈঠকে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন এবং ইসলামী ঐক্যজোটের প্রতিনিধি দল।

বৈঠক শেষে হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি আনুষ্ঠানিক ভিডিও বার্তার মাধ্যমে জানায়, সংগঠনটির নেতৃবৃন্দের মধ্যস্থতায় সাত দলের প্রতিনিধিরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন এবং পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করেছেন।

ভিডিও বার্তায় আরও জানানো হয়, এই ঐক্য কী প্রক্রিয়ায় বাস্তবায়িত হবে এবং এর সাংগঠনিক কাঠামো ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কী হবে—সে বিষয়ে অচিরেই দেশবাসীর সামনে বিস্তারিত তুলে ধরা হবে।

সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে কওমি অঙ্গনের চলমান বিভাজন কাটিয়ে একটি সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে ইসলামপন্থী দলগুলোর মধ্যে দীর্ঘদিনের দূরত্ব কমাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের সময় কওমি অঙ্গনের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন রাজনৈতিক অবস্থানে চলে যাওয়ায় বিভক্তি তৈরি হয়। সেই প্রেক্ষাপটে হেফাজতে ইসলামের এই উদ্যোগকে সংশ্লিষ্ট মহলে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Related articles

spot_img

Recent articles

spot_img