৫ বছরের মধ্যে ব্যক্তিগত এআই এজেন্ট পাবেন শতকোটি মানুষ: জাকারবার্গ

আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের শতকোটি মানুষ ব্যক্তিগত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট ব্যবহার করবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ।

বিজ্ঞাপন
Advertisement

(এআই প্রযুক্তিনির্ভর এসব টুল ব্যবহারকারীর হয়ে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক নানা কাজে এর ব্যবহার বাড়তে থাকায় ভবিষ্যতে এআই এজেন্ট মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে বলে মনে করছেন জাকারবার্গ।

গত বুধবার মেটার বিনিয়োগকারী সম্মেলনে জাকারবার্গ বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে এমন সময় আসবে, যখন শত শত কোটি মানুষের কাছে ব্যক্তিগত এআই এজেন্ট থাকবে। এসব এজেন্ট ব্যবহারকারীর লক্ষ্য বুঝে বিভিন্ন ক্ষেত্রে তাদের হয়ে সার্বক্ষণিক কাজ করবে।

জাকারবার্গের মতে, ভবিষ্যতের এআই এজেন্ট শুধু নির্দিষ্ট কোনো কাজ করে দেবে না; বরং ব্যবহারকারীর প্রয়োজন ও লক্ষ্য বুঝে দিন-রাত ২৪ ঘণ্টা সহায়তা করবে। মানুষ যখন একাধিক এআই এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ করবে, তখন হোয়াটসঅ্যাপসহ মেটার বিভিন্ন মেসেজিং প্ল্যাটফর্মের গুরুত্বও আরও বাড়বে।

তিনি বলেন, ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, পারিবারিক ও সামাজিক সম্পর্ক পরিচালনা থেকে শুরু করে ঘরোয়া নানা কাজে এআই এজেন্ট গুরুত্বপূর্ণ সহকারী হিসেবে কাজ করতে পারে।

মেটা বর্তমানে নিজস্ব ব্যক্তিগত এআই এজেন্ট তৈরিতে গুরুত্ব দিচ্ছে। জাকারবার্গের ধারণা, ভবিষ্যতে এই প্রযুক্তিই মেটার নতুন পণ্য ও আয়ের অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠতে পারে।

Related articles

spot_img

Recent articles

spot_img