গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন
Advertisement

জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। সার্বক্ষণিক টহল কার্যক্রমের পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগামীকাল ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’

তিনি জানান, আগামী ১৫ আগস্ট পর্যন্ত জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন থাকবে।

Related articles

spot_img

Recent articles

spot_img