বাংলাদেশের আকাশে গত ১৩ আগস্ট বৃহস্পতিবারে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায় নি। এর পাশাপাশি ভারত , পাকিস্তান, আফগানিস্তান এবং ইরাকের নাজাফ ও কারবালায় সেদিন রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায় নি। যেকারণে এসব দেশগুলোতে শুক্রবার ১৪ আগস্টে সফর মাস ৩০ দিন পূর্ণ করেছিল ও গত ১৫ আগস্ট শনিবার থেকে রবিউল আউয়াল মাস শুরু হয়েছিল। এর পাশাপাশি শ্রীলঙ্কায় ১৪ আগস্ট শুক্রবার রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গিয়েছিল যেকারণে সেখানেও ১৫ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস শুরু হয়েছিল। বাংলাদেশসহ এসব দেশগুলোতে আগামী ২৬ আগস্ট রোজ বুধবার ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ পালিত হবে।
এদিকে আরব দেশগুলোতে ও ইউরোপ আমেরিকায় গত ১৪ আগস্ট শুক্রবার থেকে রবিউল মাস শুরু হয়েছিল। সেসব দেশগুলোতে ২৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী সাঃ পালিত হবে।


