শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের

রাঙ্গামাটি কলেজ গেট সংলগ্ন একটি রেস্টুরেন্টে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃত্ব ও রাঙামাটি জেলা শাখার দায়িত্বশীলদের মতবিনিময় সভায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির।

বিজ্ঞাপন
Advertisement

নারীদের নিরাপদে যাতায়াতের জন্য সরকারের পৃথক মহিলা বাস সার্ভিস’ চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

একইসঙ্গে শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতেও ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক ক্লাসরুম চালুর দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাঙামাটি কলেজ গেট সংলগ্ন একটি অভিজাত রেস্টুরেন্টে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃত্ব ও রাঙ্গামাটি জেলা শাখার দায়িত্বশীলদের মতবিনিময় সভায় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির এ দাবি জানান।

তিনি বলেন, ‘নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে সরকার পৃথক ‘মহিলা বাস সার্ভিস’ চালু করেছে। এটা প্রশংসনীয় উদ্যোগ। তবে একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানেও ছেলে ও মেয়েদের জন্য পৃথক ক্লাসরুম চালুর বিষয়টি বিবেচনা করা উচিত।’

তিনি আরও বলেন, ‘ছেলে ও মেয়েদের জন্য পৃথক ক্লাসরুম চালু করা হলে শিক্ষাপ্রতিষ্ঠানে আরও সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হবে। এতে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার সুযোগ পাবে। সরকার যেভাবে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পৃথক বাস সার্ভিস চালু করেছে, একইভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশ নিশ্চিত করতেও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজমতবিনিময় সভায় ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এম. ফোরকান আলী, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ-সভাপতি সাইফুল ইসলামসহ রাঙ্গামাটি জেলা ছাত্র জমিয়তের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

Related articles

spot_img

Recent articles

spot_img