রাজধানীতে স্কলার্স ফোরামের উদ্যোগে মাওলিদ সেলিব্রেশন মাহফিল পালিত

গত ১৯ সেপ্টেম্বর শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্কলার্স ফোরাম বাংলাদেশের উদ্যোগে মাওলিদ সেলিব্রেশন ও ফাতিহায়ে ইয়াজদহম অনুষ্ঠিত হয়েছে।১৫০১তম মিলাদুন্নবী সাঃ এবং বড় পীর হযরত সৈয়দ আব্দুল কাদির জিলানী (রহ:) ওফাত বার্ষিকী স্মরণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশ বরেণ্য পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতৃবৃন্দ, ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ, ছাত্র-শিক্ষক, পেশাজীবী ও বৃদ্ধিজীবী মহলের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
Advertisement

 

মুহাম্মদ শফিক আল মুজাদ্দেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শায়খ আরিফুল ইসলাম আশরাফী। উক্ত আজিমুশ্বান মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্সি বিভাগের অধ্যাপক ডক্টর মুহাম্মদ সাইফুল ইসলাম, মাদানী হাসপাতালের চেয়ারম্যান মুহাম্মদ মাঈন উদ্দিন, ইঞ্জিনিয়ার সোহেল রানা, ডক্টর মুরশেদ আলম সালেহী, সৈয়দ মাশুক মাঈনুদ্দীন মাইজভান্ডারী, মাওলানা আল আমিন আজহারী, মাওলানা ফজলুল কাদের বাগদাদীসহ অনেকে। বিষয় ভিত্তিক আলোচনায় অংশ নেন শায়খ ডক্টর মুহাম্মদ নুরুন্নবী আজহারী, শায়খ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী, মুফতি মাঞ্জুর হোসাইন খন্দকার, মুফতি ওসমান গনি সালেহী।প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, মোটিভেশনাল স্পিকার, নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্সের প্রেসিডেন্ট শাইখ মুহাম্মদ সাইফুল আজম আজহারী।শায়ের মুহাম্মদ শহিদুল ইসলাম মিনহাজ, মুফতি আব্দুর রহমান হোসাইনী, মুফতি সিদ্দিকুর রহমান সরকার এবং রাফী ইসলামের হামদ ও নাত শরীফের পরিবেশনা প্রোগ্রামে ভিন্ন মাত্রা যোগ করে।

 

অনুষ্ঠানে মাওলিদ সেলিব্রেশন উপলক্ষে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতা ও অডিয়েন্স কুইজের পুরস্কার বিতরণী এবং তাসাউফের মূলকথা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। দুপুর আড়াইটায় মিলাদ কিয়াম শরীফ শেষে আল্লাহর রহমত কামনা, দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন ওস্তাজুল ওলামা মুফতি ডক্টর একেএম মাহবুবুর রহমান যার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Related articles

spot_img

Recent articles

spot_img