অগ্রীম টাকা নিয়ে মাহফিলে উপস্থিত হন না বলে একাধিক অভিযোগ উঠেছে শিশুবক্তা খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে।
ডিসেম্বরের ১ তারিখে যশোর মদীনাতুল উলূম রায়েরবাজার মাদরাসার মাহফিলে ২২ হাজার টাকা অগ্রীম নিয়ে উপস্থিত হননি বলে অভিযোগ করেছেন মাহফিল কর্তৃপক্ষ।
মাহফিল কর্তৃপক্ষ বলেন, এবছরের ফেব্রুয়ারী মাসের ২৮ তারিখ ২২ হাজার টাকা অগ্রীম নেন। এবং ১ ডিসেম্বর মাহফিলের তারিখ দেন। কিন্তু মাহফিলের দিন উপস্থিত না হয়ে তার ব্যক্তিগত ম্যানেজার বলেন, তিনি অসুস্থ হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে।
তবে মাহফিল কমিটি বিষয়টি মেনে নিচ্ছেন না। তাদের দাবী তারা সেদিন তারা সোস্যাল মিডিয়া বক্তাকে অন্য কোথাও মাহফিলে লাইভ সম্প্রচারে দেখেছেন।
এর আগে টাইমস রিপোর্ট ২৪ চাঁদপুরে শিশু বক্তা রফিকুল মাদানির একটি মাহফিল নিয়ে টাকা নিয়ে মাহফিল না করার নিউজ প্রকাশিত হয়েছিল।


