অতীতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের কারোর কুকুরের মত পাহারাদার হওয়ার আকুতি জানাইতে হয় নাই

অনলাইন অ্যাক্টিভিস্ট মাওলানা হুজাইফা ওমর তার ফেসবুক পোস্টে লিখেন:

বিজ্ঞাপন
Advertisement

নাসির ভাই গত পরশু যা বলছেন, হান্ড্রেড পার্সেন্ট সঠিক বলছেন। কিন্তু জমিয়তের প্রোগ্রাম থেকে এই ধরনের ব্যাক্তি বিশেষের চর্চা বা সমালোচনা না আসলেই ভালো হয়।

অতীতে যারাই এই জাতির নেতৃত্ব দিয়ে গেছেন তারাই আল্লাহর কুদরতি ফায়সালায় নেতা হয়েছেন। তাদের কাউকেই নেতা হওয়ার জন্য কুকুরের মত পাহারাদার হওয়ার আকুতি জানাইতে হয় নাই। খোদ শাইখুল হাদীস আল্লামা আজীজুল হক রহ. নিজ ওলায়াতের গুনেই আল্লাহর কুদরতি ফায়সালায় এই জাতির নেতৃত্ব দিয়ে গেছেন। তাকেও কখনোও কোথাও নেতা হওয়ার জন্য আকুতি, কসরত করতে হয় নাই।

ইসলামী অঙ্গনের সার্বজনীন নেতৃত্ব, এইটা কুদরতি বিষয়। এইখানে চিল্লায়া মার্কেট পাওন যায় না।

পরশুদিন জমিয়তের ঢাকা মহানগর উত্তরের পুরোটা প্রোগ্রামেই দলের সভাপতি, সহসভাপতি, মহাসচিব, যুগ্ম মহাসচিব অত্যন্ত সংযত ভাষায় দলের রাজনৈতিক অবস্থান, দেশীয় ও আন্তর্জাতিক ইস্যুতে দলের মতামত তুলে ধরেছেন। এমনকি কিছু কিছু পয়েন্টে সরকারের বিভিন্ন পলিসিরও কঠোর সমালোচনা করেছেন তারা। কিন্তু এইসব কথিত নিরপেক্ষ সুশীলদের নজরে পড়ে নাই। শুধুমাত্র নাসির ভাইয়ের একটা বিচ্ছিন্ন মতামতের কারণে বলা হইতেছে, জমিয়তের রাজনীতিই নাকি এখন মানুষের দোষ চর্চা করা! যেন পুরো প্রোগ্রাম জুড়েই শুধু একজনের দোষই চর্চা করা হইছে!!

আর বেয়াদবী না নিলে নাসির ভাইরে একটা কথা বলি, সব যায়গায় সব সত্যই সবার জন্য বলা মানায় না। কিছু কিছু সত্য গিলে হযম করে ফেলতে হয়।

Related articles

spot_img

Recent articles

spot_img