জামায়াতের বিরুদ্ধে লড়াই চলবে: জমিয়ত

ইসলামের রাজনীতি করছে বললেও জামায়াতে ইসলামী দলটি ইজমা ও কিয়াস মানে না বলে দাবি করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

বিজ্ঞাপন
Advertisement

শনিবার (১৮ জুলাই) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি। জামায়াতের মতাদর্শে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এমন বহু পয়েন্ট রয়েছে বলেও অভিযোগ করেন তিনি, তিনি বলেন যে কোনো মূলে জামায়াতের উত্থান ঠেকাতে হবে।

দলটি সম্পর্কে জমিয়তের আদর্শিক আপত্তি কী, জানতে চাইলে এসব অভিযোগ করেন উবায়দুল্লাহ ফারুক।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি বলেন, ইসলাম একটা ধর্ম, এর মূল ভিত্তি কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস। জামায়াত ইজমা ও কিয়াস মানে না। মওদুদী সাহেব যেসব হাদিসের স্বীকৃতি দিয়েছেন, সেগুলো ছাড়া অন্যগুলো মানে না।

উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, বুল আ’লা মওদুদী বলেছেন, ‘মুহাদ্দিসরা যেসব হাদিসকে বিশুদ্ধ বলে, আমরা সেগুলো বিশুদ্ধ বলি না। আমরা যাচাই-বাচাই করে বলি।’ ফলে সাড়ে তিনটা পয়েন্টই তাদের (জামায়াতপন্থি) মধ্যে নেই। তারা কোরআনও মানেন মওদুদীর ব্যাখ্যায়। জামায়াতের ডজন ডজন পয়েন্ট আছে, যেগুলো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, মওদুদী তার দলের নাম জামায়াতে ইসলামী দিয়েছিলেন। যেদিন দিয়েছিলেন, যে সভায় দিয়েছিলেন ওই সভায় হিন্দুস্তানের ৮০ জন বড় বড় আলেম ছিলেন, কেউ তার সঙ্গে থাকেননি। সবাই ওই সভায় তাকে ছেড়ে চলে গেছেন। এটা এমন নাম, যার মধ্যে কোনো ইসলাম নেই।

Related articles

spot_img

Recent articles

spot_img