বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র সমালোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। রিপাবলিক বাংলা যার মূলে। বিশেষ করে সংবাদমাধ্যমটির সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট ময়ূখ নাটকীয় উপস্থাপনা অনেকের কাছেই হাসির খোরাক। তারই একটি উপস্থাপনার চুম্বক অংশকে। নিজেদের প্রচারণায় কাজে লাগায় টি স্পোর্টস।
যেখানে দেখা যায় বাংলাদেশের দিনাজপুর, গাইবান্ধা, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চট্টগ্রাম ও রংপুর জেলার নাম নিচ্ছেন ময়ূখ। ভিডিও নিচেই ক্যাপশনে লেখা ‘দেশের যেকোনো প্রান্ত থেকে বিপিএল দেখবেন টি স্পোর্টস অ্যাপে’।


