টঙ্গীতে তাবলীগ-জামাতের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান এলাকায় মাওলানা সাদপন্থি ও জুবায়েরপন্থি তাবলীগ-জামাতের দুই গ্রুপের সংঘর্ষে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মাওলানা জুবায়েরের অনুসারীদের হামলায় সাদপন্থিদের প্রাইভেটকার ভাঙচুর ও পাঁচজন আহত হওয়ার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন
Advertisement

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মন্নুগেট এলাকায় জুবায়ের অনুসারীরা বিক্ষোভ করে এবং প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে, যার ফলে উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

পরে পুলিশের অনুরোধে তারা ইজতেমা ময়দানে ফিরে যায়।

জানা যায়, মাওলানা সাদপন্থিরা আগামী ২০-২৫ ডিসেম্বর দ্বিতীয় দফার জোড় ইজতেমার আয়োজন করতে চাইলেও সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে অনুমতি পাননি।

সকালে সাদপন্থি মুরব্বিরা ময়দানের পশ্চিম অংশে প্রবেশের চেষ্টা করলে জুবায়ের অনুসারীরা বাধা দেন।

পরে পুলিশের সহযোগিতায় সাদপন্থিরা ময়দানের দিকে রওনা দিলে তাদের প্রাইভেটকারে হামলা চালানো হয়।

আহতদের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img