সুনামগঞ্জের শাল্লা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কমিটি বিলুপ্ত করে বৈষম্যহীন নতুন কমিটি চায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ২৩ নং নিবন্ধিত দল শাল্লা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
২৪ গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যহীন বাংলাদেশে শাল্লা উপজেলায় বৈষম্য মেনে নেয়া হবেনা বলে এক যৌথ বিবৃতিতে শাল্লা উপজেলা শাখার সভাপতি মাওলানা ইকরাম হোসাইন ও সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ হুঁশিয়ার করেন সংশ্লিষ্ট কতৃপক্ষকে।
তাঁরা আরো বলেন বিগত দীর্ঘ প্রায় ষোলবছরের স্বৈরশাসনের আমলে রাজপথে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শাল্লা উপজেলা শাখা আন্দোলন সংগ্রাম করে আসছে। ফলে রাজনৈতিক ও সামাজিকভাবে বিভিন্ন সময় নির্যাতনের স্বীকার হয়েছেন নেতৃবৃন্দ।
তাঁরা আফসোস করে বলেন বৈষম্যহীন নতুন বাংলাদেশে
পার্শবর্তী দিরাই উপজেলা স্থানীয় প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্বশীলবৃন্দকে নিয়ে নির্বাহী কর্মকর্তা বিভিন্ন সময়ে বৈঠক ও পি আই সি কমিটি গঠন করেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ ইসলামি সমমনা কোনো দলকেই এযাবৎ তার কোনো কার্যক্রমে কার্যালয়ে ডাকেননি। ইহা বৈষম্য ও দূর্নীতির আশংকা করছে জমিয়ত ও ইসলামী সমমনার দলেরনেতৃবৃন্দ।
উল্লেখ্য যে বিগত ৪/১২/২৪ ইং তারিখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শাল্লা উপজেলা শাখার একটি প্রতিনিধিদল যথা মাওলানা রুকনুুদ্দীন আল মাহমুদী সাংগঠনিক সম্পাদক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শাল্লা উপজেলা শাখা, মাওলানা আশিকুর রহমান আশিকী যুব বিষয় সম্পাদক, যুব জমিয়ত বাংলাদেশ শাল্লা উপজেলা শাখার সভাপতি, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এস এম তারেক রহমান এর সাথে সাক্ষাৎ করে পি আই সি ও কমিটি বিষয়ে আলোচনা করেন। অতঃপর বিগত ১০/১২/২০২৪ ঈসায়ী তারিখে অফিসিয়াল সময়ে ইসলামি সমমনার দলসমূহের নেতৃবৃন্দ মাওলানা ইকরাম হোসাইন মাওলানা নাজমুল ইসলাম জাহিদ যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শাল্লা উপজেলা শাখা, মাওলানা বজলুর রহমান হাফিজ মাওলানা আবুল কাশেম যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা মোয়াজ্জম হোসাইন সভাপতি খেলাফত মজলিস সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ সাক্ষাৎ করতে গিয়ে ইউ এন ও কে অফিসে না পেয়ে তাঁর অফিসিয়াল নম্বরে বারবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।
অতপর নেতৃবৃন্দ তার অফিস সহকারী শলীল তালুকদার এর সাথে সাক্ষাৎ করে ইউএনও সাহেবের সাথে তাঁদের সাক্ষাতের বিষয়টি অবহিত করলে তিনি ইউএনও কে ফোন দিয়ে অবগত করলে তিনি মাওলানা ইকরাম হোসাইন সাহেবের সাথে ফোনালাপে বলেন পরবর্তী প্রত্যেকটি কাজে আপনাদেরকে ডাকা হবে, আপনারা আপনাদের নাম দল পদবী ও মোবাইল নম্বর দিয়ে যান অফিস সহকারীর নিকট।
উল্লেখ্য যে তাঁরা উপস্থিত নেতৃবৃন্দের নাম দলীয় পরিচয় ও মোবাইল নম্বর দিয়ে আসেন অফিস সহকারীর শলীল তালুকদারের নিকট।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো পি আই সি বিষয়ে পত্রিকা মারফত বিভিন্ন দূর্নীতির অভিযোগ এবং গতকাল নির্বাচিত আবেদন ইউ এন ও চূড়ান্ত বাছাই এবং ঘোষণা করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন জেনে জমিয়ত এর তিব্র নিন্দা জ্ঞাপন করেন।
সাথে সাথে শুধু মাত্র বি এন পি এবং জমাতে ইসলামিকে দিয়ে গঠিত কিমিটির অসন্তোষ ও নিন্দা জ্ঞাপন করেন।
তাঁরা বলেন জমিয়ত ও ইসলামি সমমনা দলের দায়িত্বশীল ব্যতিত এই বৈষম্য ও দূর্নীতিযুক্ত কমিটি মেনে নেয়া হবেনা।
বিবৃতিতে তারা আরো বলেন এভাবে বৈষম্য কমিটি ও বিভিন্ন দূর্নীতির বিরুদ্ধে অচিরেই কঠিন কর্মসূচীর ডাক দিবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শাল্লা উপজেলা শাখার নেতৃবৃন্দ।


