আগামীকাল (১৭ ডিসেম্বর) শুরু হতে যাচ্ছে নরসিংদীর ঐতিহ্যাবাহী ইসলামী বিদ্যাপীঠ জামিয়া ইমদাদিয়া আরাবিয়া শেখেরচরের বার্ষিক ইসলাহী মাহফিল। দুদিন ব্যাপী মাহফিলের প্রথম দিন তাশরীফ আনবেন ক্বায়েদে মিল্লাত আল্লামা সাইয়্যিদ মাহমুদ মাদানী দা.বা. এর সাহেবজাদা আওলাদে রাসূল (সা:) হাফেজ মাওলানা সাইয়্যিদ হুসাইন আহমাদ মাদানী (হাফি:) দেওবন্দ, ভারত।
গত শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস, ইফতা ফারেগীন ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ফুযালাগণ উপস্থিত হবেন।
দুদিনের প্রথম দিন আরো উপস্থিত হবেন:
আল্লামা সাজিদুর রহমান (দা.বা.), আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন (দা.বা.), মাও. নেয়ামতুল্লাহ আল ফরিদী (দা.বা.), মাওলানা ছিবগাতুল্লাহ নূর (দা.বা.)।
দ্বিতীয় দিন উপস্থিত হবেন:
আল্লামা মুফতি মিযানুর রহমান সাঈদ (দা.বা.), মাওলানা হাফিজুর রহমান সিদ্দীক কুয়াকাটা, মুফতি কামাল উদ্দিন শিহাব কাসেমী (দা.বা.), বয়ান বাদ মাগরিব মুফতি এহতেশামুল হক কাসেমী (দা.বা.)।
আয়োজনে আরও থাকছে আসাতিজায়ে কেরামের সাথে মোলাকাত, ইফতিতাহি আলোচনা, ছাত্র, মুসল্লী, ফিকরি ইনহিরাফ, ফিতনায়ে আহলে কুরআন, উদ্ভাদ-ছাত্রের পারস্পরিক সম্পর্ক, দরস-তাদরীসের আদব, আকাবিয়দের প্রতি আদব ও ইহতিরাম ও হামদ/নাতে রাসূল (সা.)।
সম্মেলন উদ্বোধন করবেন জামিয়ার মুহতামীম ও শাইখুল হাদিস আশরাফ আলী (হাফি:)। এছাড়া আলোচনা করবেন জামিয়ার শাইখুল হাদিস আল্লামা আব্দুর রহমান মুহাম্মাদ হানিফ (দা: বা:) সহ অন্যান্য আসাতিযায়ে কেরামগণ।


