উপদেষ্টা মাহফুজের মন্তব্যের ‘তীব্র প্রতিবাদ’ জানিয়েছে দিল্লি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের একটি মন্তব্যের ‘তীব্র প্রতিবাদ’ জানিয়েছে ভারত। শুক্রবার (২০ ডিসেম্বর) এ তথ্য জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বিজ্ঞাপন
Advertisement

মুখপাত্র জনসমক্ষে দায়িত্বশীল মন্তব্যের গুরুত্বকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘নয়াদিল্লি সবাইকে মনে করিয়ে দিতে চায় যে, জনসমক্ষে মন্তব্য করার সময় সচেতন থাকা উচিত।’

ভারতের লক্ষ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক আরো মজবুত করা উল্লেখ করে তিনি বলেন, ‘এ ধরনের মন্তব্য জনসমক্ষে দায়িত্বশীল মন্তব্যের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়।

আমরা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে আমাদের কড়া আপত্তির কথা জানিয়েছি। আমরা জানতে পেরেছি, যে মন্তব্যের কথা বলা হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমের সে পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে।’

Related articles

spot_img

Recent articles

spot_img