রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদে বন্ধু বিয়েতে উপস্থিত হয়ে কণ্ঠশিল্পী ও মডেল জিন্নাত বলেন, ‘‘বাংলাদেশের মানুষ এখন আগের থেকে অনেক লিভারেল। ডিভোর্স সহজ হয়েছে, লিভ টু গ্যাদার সহজ হবে, ইনশাআল্লাহ।’’
তিনি মসজিদে দাঁড়ানো অবস্থায় সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘ এক বছর লিভ টু গ্যাদার করে আমরা এই মসজিদেই বিয়ে করেছি। আমার মনে হয়, মসজিদে বিয়ে করলেই তৃপ্তি পাওয়া যায়।’’
বছরের শুরুতে দেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী, কণ্ঠশিল্পী জিনাত শানু স্বাগতার বিয়ে সম্পন্ন হয়েছিল। তার বরের নাম ড. হাসান আজাদ। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী।


