মুয়াজ বিন নুরের ছাত্রত্ব ও সনদ বাতিল করল জামিয়া শারইয়্যাহ মালিবাগ

গত ১৭ই ডিসেম্বর মঙ্গলবার রাতে ইজতেমার ময়দানে ঘুমন্ত তাবলীগ জামাতের সাথীদের উপর অতর্কিত হামলা ও ৪ জন সাধারণ মুসুল্লি হত্যা এবং শত শত মানুষকে আহত করার পেছনে নেতৃত্বদানকারী স’ন্ত্রা’সী মুয়াজ বিন নুরের ছাত্রত্ব ও সনদ বাতিল করেছে দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া শারইয়্যাহ মালিবাগ।

বিজ্ঞাপন
Advertisement

এর আগে শুক্রবার ২০ ডিসেম্বর দিবাগত রাতে তাকে হত্যা মামলার দায়ে রাজধানীর খিলক্ষেত থেকে গ্রেফতার করে পুলিশ।

জামিয়া শারইয়্যাহ মালিবাগের মুহতামিম মাওলানা আবু সাইদ সাহেবের স্বাক্ষরিত এক জরুরি ঘোষণাপত্রে মুয়াজ বিন নুরের ছাত্রত্ব ও সনদ বাতিল করা হয়।

ঘোষণাপত্রে মাদরাসা কর্তৃপক্ষ বলে, তাবলীগ জামাতের এতা’আতী বা নিজামুদ্দীনের সা’দপন্থী নামে পরিচিত অংশটি অনেক ক্ষেত্রে আহলুস্ সুন্নাহ্ ওয়াল জামা’আহ্ তথা আকাবিরে উলামায়ে দেওবন্দের মত ও পথ থেকে বিচ্যুত। তাদের কার্যকলাপ দ্বারা দীনি ইলম ও উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ ছড়ানোর বিষয়টি স্পষ্ট। যা ইসলাম ও মুসলমানদের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। সাথে সাথে তাদের মাঝে উগ্রতা ও নৃশংসতা লক্ষণীয়।

দেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘জামিয়া শারইয়্যাহ মালিবাগ’-এর গঠনতন্ত্র মোতাবেক অত্র জামিয়ার প্রতিটি ছাত্র-শিক্ষক আহলুস্ সুন্নাহ ওয়াল জামা’আহ-এর আকিদা-বিশ্বাস ও চিন্তা-চেতনার পূর্ণ ধারক-বাহক হওয়া এবং উলামায়ে দেওবন্দ-এর মাসলাক ও মাশরাব (পথ-মত ও নীতি-আদর্শ)-এর পূর্ণাঙ্গ অনুসারী হওয়া অত্যাবশ্যক।

উল্লেখ্য যে, ‘মুয়াজ বিন নূর’, পিতা: মৃত ইঞ্জিনিয়ার নুর মুহাম্মাদ, গ্রাম: ছয়াশি, উপজেলা: আটপাড়া, জেলা: নেত্রকোনা- ১৪৩১ হিজরী/ ২০১০ ঈসায়ী সনে অত্র জামিয়া হতে তাকমীল জামাত অধ্যয়ন করত শিক্ষা সমাপণ করেছে।

কিন্তু সাম্প্রতিক সময়ে জামিয়ার পরিচয় বহনকারী এই ‘মুয়াজ বিন নূর’-কে আদর্শ বিচ্যুত তাবলীগ জামাতের এ অংশটির ভ্রান্ত মতাদর্শ ধারণ করত তাদের নেতৃত্ব দিতে দেখা গিয়েছে, যা অত্যন্ত দুখঃজনক। এরই পরিপ্রেক্ষিতে সকল আসাতিযায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক জামিয়ার দফতরে ইহতিমাম হতে এ মর্মে ঘোষণা করা হচ্ছে যে, অত্র জামিয়া হতে উপরোক্ত পরিচয় বহনকারী ‘মুয়াজ বিন নূর’-এর ছাত্রত্ব ও সনদ বাতিল করা হলো। অদ্য হতে ছাত্রত্বসহ কোনো ক্ষেত্রেই সে ‘জামিয়া শারইয়্যাহ মালিবাগ’ -এর পরিচয় দেয়ার নৈতিক অধিকার রাখে না।

Related articles

spot_img

Recent articles

spot_img