জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে একের পর এক চক্রান্ত চলছেই, সচিবালয়ের অগ্নিকাণ্ড এমন চক্রান্তের অংশ কি না তা খতিয়ে দেখতে হবে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর কারণ উদঘাটন করতে হবে। তিনি আরো বলেছেন, স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ছাত্র জমিয়ত বাংলাদেশের প্রত্যেক নেতাকর্মীকে দেশের একজন আদর্শিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে হবে।
আজ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার, বাদ যোহর নগরীর একটি অভিজাত হোটেলে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সভাপতি মুহাম্মদ আবুল খয়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ নুরুল ইসলাম ও এম শাকির আলমের যৌথ পরিচালনায় মহান বিজয় দিবস উপলক্ষে নতুন বাংলাদেশ ও আগামীর সপ্ন শীর্ষক আলোচনা সভা ও কাউন্সিলে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, যুগ্ম মহাসচিব ও ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা রিদওয়ান মাযহারী, বিশেষ বক্তার বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ কাউসার আহমদ।
আরো বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান, সিলেট জেলা উত্তর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নূর আহমদ ক্বাসেমী, মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, যুব বিষয়ক সম্পাদক মাও. কবির আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক মাও. লুৎফুর রহমান, ছাত্র জমিয়ত বাংলাদেশের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, মাও. তোফায়েল উসমানী, আতিক নগরী, কায়সান মাহমুদ আকবরী প্রমুখ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে জামিল আহমাদকে সভাপতি, আবু হানিফ সাদীকে সাধারণ সম্পাদক ও সাকির আলমকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর কমিটি গঠিত হয়।


