হাইয়াতুল উলইয়া থেকে বহিষ্কার মুফতি ফয়জুল্লাহ

ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর দেশে সর্বস্তরে পরিবর্তন আসলেও বাংলাদেশ কওমি ধারার ওলামায়ে-কেরামদের মধ্যে পরিবর্তনের কোন প্রভাব চোখে পরেনি। বিগত সরকার বিভিন্ন সেক্টরে তেলবাজ আলেমদের নিয়োগ দিয়েছিলেন, এমনকি কওমী শিক্ষাবোর্ডের সর্বোচ্চ পর্যায়ে জায়গা পেয়েছিল কিছু দরবারী আলেম, অবশ্য এতদিন তাদের ব্যাপারে কোন অভিযোগ তুলেননি সাধারণ আলেমগণ। এবং বিগত সরকার সেই দরবারী আলেমদের ব্যবহার করে নির্বাচন থেকে নিয়ে শুরু কওমি মাদরাসা বোর্ড পর্যায়ে এই সিন্ডিকেট ধরে রাখেন।

বিজ্ঞাপন
Advertisement

এবার তাদের বিরুদ্ধে সম্প্রতি সময়ে অভিযোগ উঠলে সোচ্চার হয়েছেন কওমি মাদরাসার শিক্ষার্থীরা।

সচেতন আলেম-সমাজ নামে গতকাল প্রেসক্লাবে সামনে মানববন্ধন করেন সংগঠনটি। তাদের দাবী কথিত সৈরাচ্চার সরকারের দোসর মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মুফতি ফয়জুল্লাহ, আনাস মাদানীকে দেশের সর্বোচ্চ বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বেফাক) ও হাইয়াতুল উলইয়া (হাইয়া) থেকে বহিষ্কারের দাবী জানান।

গতকাল (২৫ ডিসেম্বর) তারা বেফাক বরাবর স্মারকলিপি প্রদান করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্ভরযোগ্য সুত্রের মাধ্যমে জানা গিয়েছে।

বাকীদের ব্যাপারে বোর্ড কর্তৃপক্ষ তাদের দূর্নীতি ও বিগত সরকারের সাথে সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত করছে বলে জানা গিয়েছে। তাদের ব্যাপারে দ্রুত পদক্ষেপ আসবে।

Related articles

spot_img

Recent articles

spot_img