ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ৫১ মিনিটে রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৯২ বছর।

বিজ্ঞাপন
Advertisement

শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হওয়ায় বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। বয়সজনিত নানা অসুস্থতা ছিল তার।

Related articles

spot_img

Recent articles

spot_img