গতকাল রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর শহরস্থ লুইস পার্কে হেফাজতে ইসলাম বাংলাদেশ, জামালপুর জেলা শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
কাউন্সিল অধিবেশনে জামিয়া হুসাইনিয়ার মাদরাসার মুহতামিম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতি শামছুদ্দীন এর সভাপতিত্বে বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা আলাউদ্দিন এর পরিচালনায় কাউন্সিল সম্পন্ন হয়। এ সময় হেফাজতের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, যুগ্ম মহাসচিব মীর ইদ্রিস এবং সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ্ ও দফতর সম্পাদক মাওলান আফসার মাহমুদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
অধিবেশনে বক্তারা আওয়ামী লীগ সরকারের ইসলাম বিরোধী কার্যক্রম ও হেফাজতের নেতাকর্মীদের ওপর হামলা ও মামলা দিয়ে নির্যাতন করেছিল মর্মে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করেন।
কাউন্সিলে জামিয়া ইনাআমিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবুল কাশেমকে সভাপতি, জামিয়া হুসাইনিয়া মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি শামছুদ্দীনকে নির্বাহী সভাপতি, মাওলানা মুহাম্মাদ আলী খানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা নজরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৪ সদস্য বিশিষ্ট জামালপুর জেলা হেফাজতের কমিটি ঘোষণা করেন এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়।


