ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হলেন জাহিদুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। ২০২৫ মেয়াদে সংগঠনটির গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালন করবেন তিনি।

বিজ্ঞাপন
Advertisement

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনে ভোটের ভিত্তিতে তাকে সভাপতি নির্বাচন করা হয়। নতুন সভাপতি জাহিদুল ইসলাম আগের কমিটির সেক্রেটারি জেনারেল পদে ছিলেন।

আওয়ামী লীগের দেড় দশকের শাসনের অবসানের পর প্রথমবারের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে ছাত্রশিবিরের এই সম্মেলন হচ্ছে। সারা দেশের সদস্যরা এতে অংশ নিচ্ছেন। এ সম্মেলনেই ২০২৫ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হয়। এজন্য গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে গতকাল সোমবার রাত ৯টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন।

সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা গেছে, সদস্য সম্মেলন উপলক্ষে উদ্যান এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। দীর্ঘদিন পর প্রকাশ্যে সমাবেশ করতে পেরে সবাই উচ্ছ্বসিত। সারা দেশ থেকে আসা সদস্যরাও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সদস্য সম্মেলনে অংশ নিচ্ছেন।

Related articles

spot_img

Recent articles

spot_img