অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাই-আগষ্টের বিপ্লবী সৈনিকদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিজমের শৃঙ্খল থেকে দেশ মুক্তি পেয়েছে। দীর্ঘ ১৬ বছর যাবত জগদ্দল পাথরের ন্যায় স্বৈরাচার জনমানুষের উপর অত্যাচার ও জুলুম-শোষণ করেছে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জুলাই-আগস্ট বিপ্লবে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিপ্লবী সকল সৈনিকদের জীবনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন
Advertisement

গতকাল ১ জানুয়ারী বুধবার বিকালে পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশের এক মতবিনিময় সভায় সংগঠনটির সভাপতি রিদওয়ান মাযহারী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত সময়ে আওয়ামী লীগের মদদপুষ্ট সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগ যেমনি ভাবে ক্ষমতার অপব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নৈরাজ্যের এক আঁতুড় ঘরে পরিণত করেছিলেন। বর্তমান সময়ও আমরা দেখছি বিভিন্ন সংগঠনগুলো সেই ছাত্রলীগের কায়দায় নিজেদের শক্তি জানান দেওয়ার চেষ্টা করছে। ছাত্র জনতার রক্তে অর্জিত নতুন এই বাংলাদেশে কোন সিন্ডিকেট অথবা ক্ষমতার অপব্যবহার করে নতুন করে কাউকে প্রতিষ্ঠিত হতে দিবেনা।

এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক কাউসার আহমাদ, সাংগঠনিক সম্পাদক সাআদ বিন জাকির, সাহিত্য সম্পাদক হাসান মাহমুদ সহ দায়িত্বশীলবৃন্দ।

Related articles

spot_img

Recent articles

spot_img