যথাযোগ্য মর্যাদায় পবিত্র শবে বরাত বা লাইলাতুল নিসফ মিন শাবান পালিত হলো

আহসান শেখ : যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় গতকাল ১৪ ফেব্রুয়ারী শুক্রবার দিবাগত রাতে বাংলাদেশে পালিত হয়েছে ক্ষমাপ্রাপ্তির রজনী পবিত্র শবে বরাত বা লাইলাতুল নিসফ মিন শাবান । সূর্যাস্তের পরে আরবি শাবান মাসের ১৫ তারিখ দিবাগত রাত থেকে ভোরে ফজরের নামাজের আগ পর্যন্ত শবে বরাত পালিত হয়। শব-ই-বরাত একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান হিসাবে বিবেচিত হয় যখন মুসলমানরা আল্লাহর ইবাদত বন্দেগি করে এবং তাদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করে।

বিজ্ঞাপন
Advertisement

 

বিশ্বাস করা হয়, পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এই রাতটি উপযু্ক্ত। পবিত্র শবে বরাতে ধর্মপ্রাণ মুসলিমগণ ইবাদত বন্দেগী কুরআন তিলাওয়াত নফল নামাজ যিকির আজকার ওয়াজ মিলাদ মাহফিল, কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন। দেশের অধিকাংশ মসজিদগুলোতে শবে বরাতে ইবাদত বন্দেগী এবং ওয়াজ যিকির ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে দেখা যায় । জাতীয় মসজিদ বায়তুল মোকাররম,মহাখালী গাউসুল আজম জামে মসজিদ, সায়েদাবাদে ফয়জানে মদীনা মসজিদ, গুলশান আজাদ মসজিদ, খিলগাও গাউসুল আজম মসজিদ, পুরান ঢাকার তারা মসজিদ,চকবাজার মসজিদ, আজিমপুর দায়রা মসজিদ,নারিন্দা জামে মসজিদ, সূত্রাপুর জামে মসজিদ সহ ঢাকার অধিকাংশ মসজিদগুলোতে শবে বরাতের রাতে হাজার বছর ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি দেখা যায় । ভোরে সাহরী খেয়ে রোজা রেখেছেন অনেক মুসলিমরা৷ আজ ১৫ ফেব্রুয়ারী শবে বরাতের সরকারি ছুটি ছিল৷

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পবিত্র শবে বরাত উপলক্ষে দেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

Related articles

spot_img

Recent articles

spot_img