যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (১১ মার্চ) পল্টনস্থ জমিয়ত কার্যালয়ে যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আয়োজিত রমজানের গুরুত্ব ও ফযিলত শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর সহ সভাপতি সাইফুল্লাহ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা রিয়াজুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী কাসেমী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী বলেন, এই পবিত্র রমজান মাসে তাকওয়া মাধ্যমে আমাদের যুব সমাজকে সুন্দর করে গঠন করতে হবে।
তিনি আরো বলেন,যুব জমিয়ত যুবসমাজকে নিয়ে গঠিত, আর যুবকদের ইসলামেও গুরুত্বপূর্ণ মূল্যায়ন রয়েছে। হাদীসে এসেছে সাত ব্যক্তিকে আল্লাহ তায়ালা আরশের নিচে ছায়া দান করবেন, তাদের মধ্যে একজন হলো সেই যুবক, যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে।”
তিনি ২৪-এর গণঅভ্যুত্থানে যুবসমাজের অবদানের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশের নতুন স্বাধীনতার সূর্য উদিত হয়েছে ছাত্র ও যুবকদের ত্যাগ ও কোরবানির বদৌলতে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় যে বিজয় অর্জিত হয়েছে, সেই কাঙ্ক্ষিত বিজয় ধরে রাখতে হলে ঐক্যবদ্ধের বিকল্প নেই।
প্রধান আলোচক: মাওলানা ইসহাক কামাল বলেন, যুব জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় আমেলায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, এপ্রিল মাস থেকে আমরা আট বিভাগে যুব সম্মেলন করে সকল শ্রেণীর যুব সমাজকে ঐক্যবদ্ধ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে যুব জমিয়ত বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা বশিরুল হাসান খাদিমামী সাধারণ সম্পাদক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা ইসহাক কামাল সাধারণ সম্পাদক যুব জমিয়ত বাংলাদেশ, বিশেষ আলোচক মাওলানা সুলাইমান মাদানী যুগ্ম সাধারণ সম্পাদক যুব জমিয়ত বাংলাদেশ, মাওলানা নাছির উদ্দিন, মুফতী মাহমুদুল হাসান কাসেমী, মাওলানা ইমরান মাহমুদ,


