আহসান শেখ : গত ২৭ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশে ২৭ রমজানের রাত ছিলো যা লাইলাতুল কদরের সম্ভাব্য গুরুত্বপূর্ণ রাত। লাইলাতুল কদরে পবিত্র কুরআন মাজীদ নাজিল হয়েছিল। কুরআনে এসেছে লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। লাইলাতুল কদরের রাতে রাজধানী ঢাকা সহ সারাদেশের অধিকাংশ মসজিদগুলোতে রাতে ধর্মপ্রাণ মুসলিমগণ তারাবীর নামাজ আদায় করেন৷ লাইলাতুল কদরের রাতে দেশের অধিকাংশ মসজিদগুলোতে তারাবীর নামাযে খতমে কুরআন হয় যার মাধ্যমে খতম তারাবীহ সমাপ্ত হয়েছিল। উল্লেখ্য ২৭ তম রাতে তারাবীর নামাজে কুরআনের ৩০ পারা বা শেষ পারা তিলাওয়াত করা হয়েছিল। তারাবীর নামাযে খতমে কুরআনের পরে নফল ইবাদত বন্দেগি ও দোয়া মোনাজাত করেন মুসল্লীরা।
এদিকে গত ২৮ মার্চ শুক্রবার ছিল লাইলাতুল কদর ও রমজানের শেষ শুক্রবার বা জুমাতুল বিদার সরকারি ছুটি। জুমাতুল বিদা বা রমজানের শেষ শুক্রবারে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ অধিকাংশ মসজিদে জুমার নামাজে ধর্মপ্রাণ মুসলিমদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা হয়,রমজানের শেষ শুক্রবারে মহান আল্লাহ তায়ালার নিকট নিজেদের ভুলত্রুটির জন্য ক্ষমা চেয়ে কান্নাকাটি ও দোয়া করেন ধর্মপ্রাণ মুসলিমগণ৷


