ট্রাম্প, মোদি ও শেহবাজকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় এবং আলোচনায় অংশগ্রহণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন
Advertisement

আজ শনিবার রাতে এক বিবৃতিতে তিনি দুই দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আন্তরিক প্রশংসা করি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওর কার্যকর মধ্যস্থতার জন্য আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি।

কূটনীতির মাধ্যমে মতপার্থক্য নিরসনে বাংলাদেশ দুই প্রতিবেশীকে সমর্থন অব্যাহত রাখবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

Related articles

spot_img

Recent articles

spot_img