ছাত্র জমিয়ত গাজীপুর মহানগর কমিটি গঠন

ছাত্র জমিয়ত বাংলাদেশ গাজীপুর মহানগরের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় জয়দেবপুর আহনাফ’স কিচেন মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
Advertisement

কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন, গাজীপুর মহানগরের সদ্য বিদায়ী সভাপতি মাওলানা মোরশেদ আলম সালিম।

গাজীপুর মহানগর কাউন্সিলে হাফেজ কারী শাহাদাত খান কে সভাপতি, মিজানুর রহমান কে সেক্রেটারি, এবং আহমদ সাঈদ কে সাংগঠনিক সম্পাদক।ও আজওয়াদ জাহান কে প্রচার সম্পাদক করে ২৫সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি করা হয়।

কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দীন খান বলেন, ছাত্র রাজনীতির নামে দেশে চলমান অপরাজনীতি বন্ধে, দেশের সকল ছাত্র সমাজকে জেগে উঠা এখন সময়ের দাবী।

টেন্ডারবাজি চাঁদাবাজির রাজনীতির মোকাবেলায় আদর্শিক রাজনিতিতে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশের বর্তমান অপরাজনীতির মোকাবেলা বুদ্ধিবৃত্তিক রাজনীতি, মেধা ও কলম চার্চার রাজনীতিতে ও সক্রিয় হওয়া ও বিশেষ প্রয়োজন।

কাউন্সিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জমিয়ত উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ ও ছাত্র জমিয়ত গাজীপুর মহানগরের সকল নেতৃবৃন্দ টঙ্গী পূর্ব থানা , টঙ্গী পশ্চিম থানা, ও গাছা থানা ভাসন থানা , সদর থানা ,পুবাইল থানা , কাশেমপুর থানা সহ প্রমুখ নেতৃবৃন্দ।

Related articles

spot_img

Recent articles

spot_img