আজ পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। সৌদি আরবে আজ ০৯ জিলহজ আরাফার ময়দানে হজযাত্রীগণ সূর্যাস্তের আগ পর্যন্ত অবস্থান করবেন। মিনা থেকে আরাফাতের ময়দানে এসেছেন লাখ লাখ হাজি। সারাদিন আরাফাতের ময়দানে থাকবেন অবস্থান করবেন তারা। এখানেই বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আরাফাতে জোহর ও আসর নামাজ একসঙ্গে পড়বেন সবাই। এরপর রওনা হবেন মুযদালিফার উদ্দেশ্যে। যেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে।
প্রেমময় হজের দিন আজ। লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফার ময়দান। নবীজির ভাষায় আরাফার ময়দানে অবস্থানের নামই হজ। তাই আরাফার ময়দানে অবস্থান না করলে হজই আদায় হয় না। পৃথিবীর নানা প্রান্ত থেকে আগত লাখ লাখ মুসল্লির প্রত্যেকজনই আজ আরাফার ময়দানে অবস্থান করছেন। লাব্বাইক বলে আল্লাহর কাছে হাজিরা দিচ্ছেন।
এ বছর পবিত্র হজ ঘিরে সৌদি সরকার নিয়েছেন অত্যাধুনিক সব ব্যবস্থা। তীব্র গরম থেকে বাঁচতে কৃত্তিম বৃষ্টির পানি ছিটানো, পান করার জন্য মসজিদে নামিরার পাশে অসংখ্য কলের ব্যবস্থা, নিরাপত্তা জোরদারসহ কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভির ব্যবস্থাপনা। বিশ্বের মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে ৩৫ টি ভাষায় হজের খুতবার অনুবাদের ব্যবস্থাও করেছে সৌদি সরকার।


