চাঁদপুর জেলা ছাত্র জমিয়তের ঈদ পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

জেলা ছাত্র জমিয়তের সভাপতি ইমরান সরকার -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম কাসেমী।

বিজ্ঞাপন
Advertisement

১১ জুন বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত ছাত্র জমিয়ত বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সহ প্রচার সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, জেলা যুব জমিয়তের সদস্য সচিব মাওলানা মাজহারুল ইসলাম, জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সাবেক সহ সভাপতি মঈনুদ্দিন মানিক, কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সাবেক সহ সভাপতি সাব্বির আহমদ, সাবেক সাধারণ সম্পাদক কাউসার আহমাদ, যুবনেতা মাওলানা তাওফিক মাঝহারী, ছাত্রনেতা মাওলানা মাহাদী হাসান, হাফেজ মাওলানা কবির হোসাইন, মুফতি সাইদুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক নুরুল আমীন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক শাহাদাত পাটোয়ারী, জেলা সদরের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, বিল্লাল হোসাইন, মাহাদী হাসান, আবু সুফিয়ান, জাহিদ হাসান, আবুল কাসেম, রিয়াজ, যোবায়ের, মুয়াজ মাহমুদ, বেলাল হোসাইন, মাহাদী হাসান, মুসাব্বির, মাসরুর আহমাদ সহ বিভিন্ন উপজেলার জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের দায়িত্বশীলবৃন্দ।

দিনব্যাপী জেলা নেতৃবৃন্দের ঈদ পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ শেষে—জেলার দায়িত্বশীলদের নিয়ে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়—যার মাঝে উপজেলা গুলোতে সাংগঠনিক সফর, দাওয়াতী কাজের জোরদার সহ সাংগঠনিক ভাবে জেলার কাজকে আরো গতিশীল করার লক্ষে উপজেলা কেন্দ্রিক দায়িত্ব বন্টন করা হয়।

Related articles

spot_img

Recent articles

spot_img