মেট্রোরেলে যাত্রীদের মাস্ক পরার অনুরোধ

দেশে হঠাৎ করেই করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় যাত্রীদের মাস্ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। সোমবার (৯ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই অনুরোধ জানায়।

বিজ্ঞাপন
Advertisement

এর আগে পবিত্র ঈদুল আজহার ছুটির পর রাজধানীমুখী যাত্রীদের ট্রেন ভ্রমণে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। সম্প্রতি করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে।

স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে করোনাবিষয়ক কলের সংখ্যা হঠাৎ করেই বেড়ে গেছে। গত বৃহস্পতিবার দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে। যদিও পরিস্থিতি এখনো আশঙ্কাজনক নয়, তবে সংক্রমণ বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি জানায়, করোনার নতুন ধরন এনবি.১.৮.১ দ্রুত ছড়াচ্ছে। যদিও পূর্ববর্তী ধরনগুলোর তুলনায় এটি বেশি বিপজ্জনক নয়, তবে সতর্কতা অবলম্বন করা জরুরি।

জনস্বাস্থ্যবিদ ডা. আবু জামিল ফয়সাল মনে করেন, “ভারতে ছড়িয়ে পড়া এই ধরন যে বাংলাদেশে আসবে না, তার নিশ্চয়তা নেই। বরং ঝুঁকি রয়েছে যথেষ্ট। তাই আগেভাগে প্রস্তুতি নেওয়াই শ্রেয়।”

Related articles

spot_img

Recent articles

spot_img