নির্বাচন ফেব্রুয়ারির শুরুতে হওয়ার যৌথ ঘোষণায় জমিয়তের সন্তোষ প্রকাশ

আজ ১৩ জুন লন্ডনে অনুষ্ঠিত মাননীয় প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যকার বহুল কাঙ্ক্ষিত বৈঠক থেকে আগামী ফেব্রুয়ারির শুরুতে রমজানের আগে নির্বাচন অনুষ্ঠানের যৌথ বিবৃতিতে সন্তোষ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বিজ্ঞাপন
Advertisement

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই ঘোষণায় সন্তোষ প্রকাশ করে বলেন, নির্বাচনের সময়সীমাকে কেন্দ্র করে বিএনপিসহ দেশের অধিকাংশ রাজনৈতিক দলসমূহের সাথে সরকারের যে দূরত্ব সৃষ্টি হয়েছিল এবং এই দূরত্বের কারণে জনমনে যে শংকা ও উদ্বেগ তৈরি হয়েছিল আজকের বৈঠক পরবর্তী যৌথ ঘোষণার পর তা দূরীভূত হবে বলে আমরা প্রত্যাশা করি।

জমিয়ত মহাসচিব আরো বলেন, শুধু ঘোষণাই যথেষ্ট নয়, বরং প্রয়োজনীয় সংস্কার শেষে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করে সর্বমহলে একটি গ্রহণযোগ্য ও অর্থবহ নির্বাচন উপহার দিতে হবে।

Related articles

spot_img

Recent articles

spot_img