Archive EN
শিরোনাম
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা দেশ ছেড়ে পালিয়েছেন নেতানিয়াহু : রিপোর্ট দেশের উদ্দেশে লন্ডন ছাড়লেন প্রধান উপদেষ্টা পাচার অর্থ ফেরাতে যুক্তরাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ গভর্নরের ড. ইউনূস ও গর্ডন ব্রাউনের ফোনালাপ, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে গুরুত্বারোপ
শিরোনাম
দেশ ছেড়ে পালিয়েছেন নেতানিয়াহু : রিপোর্ট
বাসস
১৪ জুন ২০২৫, ০৯:৫৩
facebook sharing buttonmessenger sharing buttontwitter sharing buttonwhatsapp sharing button
ঢাকা, ১৪ জুন, ২০২৫ (বাসস) : ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দাবি করা হয়েছে, নেতানিয়াহুর বিমানটি অধিকৃত অঞ্চলের বাইরে অজানা স্থানে চলে গেছে।
ইরানের বিরুদ্ধে হামলার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজানা স্থানে, সম্ভবত গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল শুক্রবার হিব্রু সংবাদমাধ্যম চ্যানেল-১২ এ খবর জানিয়েছে।
তেল আবিব থেকে এএফপি এ খবর জানায়।
শুক্রবার ভোর থেকে ইসরাইল ইরানের রাজধানী তেহরানের আশপাশে এবং অন্যান্য শহরে ধারাবাহিক সামরিক হামলা শুরু করে। এরপর ইরানের সশস্ত্র বাহিনী প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থায় নেতানিয়াহুর অজানা স্থানে চলে যাওয়ার খবর এলো।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা’র প্রতিবেদন অনুসারে, চ্যানেল-১২ নেতানিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, দু’টি যুদ্ধবিমান তাকে পাহারা দিয়ে ইসরাইলি অঞ্চলের বাইরে একটি অজানা স্থানে নিয়ে যাচ্ছে।
পরে আরেক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, নেতানিয়াহুকে বহনকারী বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে।
উল্লেখ্য, ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং ইসলামিক রেভ্যূলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামিসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা হামলায় নিহত হয়েছেন।
ইসরাইলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় ৬ পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরনা।
সুত্র : বাসস


