ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে উলামায়ে কেরামদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
গতকাল ১৭ জুন মঙ্গলবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর, বিয়ানীবাজার , সিলেটে আগমন উপলক্ষে ছাত্র জমিয়ত জামিয়া শাখা এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
জামিয়া শাখার সভাপতি মাওলানা আব্দুল খালিক কাসিমী’র সভাপতিত্বে ও সহ সভাপতি মাওলানা ফরহাদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জমিয়তের প্রধান উপদেষ্টা মুফাক্কিরে ইসলাম আল্লামা শায়খ জিয়া উদ্দিন।
সংবর্ধিত অতিথির বক্তব্য মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে উলামায়ে কেরামের ভূমিকা অপরিসীম। তাই উলামায়ে কেরামেরদের এগিয়ে আসতে হবে। রাষ্ট্র সংস্কারের কাজে উলামায়ে কেরাম থাকতে হবে। সব সেক্টরে উলামায়ে কেরামের প্রতিনিধি থাকলে ইসলাম বহির্ভূত কোনো কাজ কেহ করতে পারবেনা।
এছাড়াও বক্তব্য রাখেন জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ, উপস্থিত ছিলেন সিলেট জেলা উত্তরের সাধারণ সম্পাদক মুফতী এবাদুর রহমান, সিলেট মহানগর জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা নেজাম উদ্দিন, সহ সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, কানাইঘাট উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাদির, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সদস্য মাহমুদ হুসাইনসহ জামিয়ার আসাতিযায়ে কেরাম।


