জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী অতীতের ভুল থেকে সবাইকে শিক্ষা নেওয়ার আহবান জানিয়ে বলেছেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। সকল শ্রেণি-পেশার মানুষের অধিকারসমূহকে সুরক্ষা দিয়েছে ইসলাম। সুশাসন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র চাইলে সে ক্ষেত্রে ইসলাম প্রদত্ত নির্দেশনাসমূহ অনুসরণের কোন বিকল্প নেই। এ লক্ষ্যে আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
আজ ২০ জুন শুক্রবার বাদ আসর নীলফামারীর ডিমলা উপজেলাধীন ১নং পশ্চিম ছাতনাই ইউনিয়নের হাইস্কুল মাঠে ইউনিয়ন জমিয়ত কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জমিয়ত মহাসচিব নিজ এলাকার উপস্থিত জনগণের উদ্দেশ্যে এ সব কথা বলেছেন।
১নং পশ্চিম ছাতনাই ইউনিয়ন জমিয়তের সভাপতি প্রভাষক হাসিনুর রহমানের সভাপতিত্বে এবং জেলা ছাত্র জমিয়তের রিয়াজুল ইসলাম রাজু রুহানীর পরিচানায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ডিমলা উপজেলা জমিয়তের সভাপতি প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসাইন, বালাপাড়া ইউনিয়ন জমিয়তের দায়িত্বশীল হাফেজ মাওলানা আব্দুল আজীজ ও যুবনেতা জাহিদুল ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আব্দুর কাদের জিলানী, ছাত্র জমিয়ত বাংলাদেশ ডিমলা উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুর রাকিব, সাধারন সম্পাদক মোর্শেকুল ইসলাম মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ
এর আগে জমিয়ত মহাসচিব ডোমার উপজেলাধীন গোমনাতি ইউনিয়নের উত্তর আমবাড়ী মসজিদে জুমার নামাজে ইমামতি করেন এবং ডোমার ও ডিমলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।


