উম্মুল কুরা একাডেমি আফটার স্কুল হিফজের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

সিলেট হাউজিং এস্টেট অবস্থিত উম্মুল কুরা একাডেমির আফটার স্কুল হিফজের ৫জন নাজেরা শেষ করে হিফজের সবক প্রদান ও বোর্ড পরীক্ষায় মমতাজ অর্জন করায় পুরস্কার বিতরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন
Advertisement

শনিবার সকাল ১১টায় একাডেমি মিলনায়তনে উম্মুল কুরা একাডেমির পরিচালক হাফিজ মাওলানা মুফতি আহমাদুল হক উমামার সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে হিফজের সবক প্রদান করেন জামেয়া দরগাহ সিলেটের মুঈনে মুহতামিম , দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শায়খ আসজাদ আহমদ সাহেব হাফিজাহুল্লাহ।
তিনি শিক্ষার্থীদের কুরআন হিফজের বিষয়ে নানাবিধ দিক নির্দেশনা প্রদান করেন এবং বোর্ড পরীক্ষায় উত্তীর্ণদের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাশকুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাও. আব্দুল হাই সাহেব আস্তমার হুজুর, লেখক সংঘটক কবি মীম হুসাইন , লন্ডন প্রবাসী হাফিজ মাওলানা আজহারুল ইসলাম, কানাডা প্রবাসী জুবের আহমদ সহ অভিভাবক/অভিভাবিকাবৃন্দ প্রমুখ।

দিক-নির্দেশনামূলক আলোচনায় বক্তারা বলেন, মনোরম পরিবেশে ও জেনারেল শিক্ষার সমন্বয়ে অত্যাধুনিক হিফজখানা ‘উম্মুল কুরা একাডেমি’ স্বীয় সুনাম অক্ষুন্ন রাখতে পারলে কুরআনের আলো ছড়ানোর কার্যক্রমে কালের সাক্ষি হয়ে থাকবে।

অতিথিগণ আরো বলেন, কিয়ামতের দিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেলেও একমাত্র অক্ষুন্ন থাকবে মহাগ্রন্থ আল কুরআন। আর যারা সন্তানকে এই কুরআনের হাফেজ বানাবে ভাবছেন তাদের মত ভাগ্যবান আর কেউ হতে পারেনা।

অনুষ্ঠানে হিফজের সবক নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, আজ আমাদের খুব আনন্দ লাগতেছে, কারণ তারা নাজেরা পর্ব শেষ করে হিফজের সবক শুরু করেছে। আমাদের বিশ্বাস এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একদিন সমাজ ও দেশ আলোকিত করবে।
পরিশেষে দোয়ার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Related articles

spot_img

Recent articles

spot_img