ছাত্র জমিয়ত বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের শপথ ও সাধারণ সভা অনুষ্ঠিত

ছাত্র জমিয়ত বাংলাদেশ ২০২৫-২৬ সেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও সাধারণ সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন
Advertisement

গতকাল ২৩ জুন ২০২৫ ইং, সোমবার, পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৫-২৬ সেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাদ বিন জাকিরের সঞ্চালনায় পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতী মাহবুবুল আলম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মুফতি এখলাসুর রহমান রিয়াদ ও যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল।

শপথ অনুষ্ঠান শেষে বর্তমান সেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভা কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ বিন জাকিরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।এতে সারাদেশে ছাত্র জমিয়তের কার্যক্রম ব্যাপক সম্প্রসারণের জন্য বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করা হয়।

উক্ত কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি মুহাম্মদ নূর হোসাইন (ঢাকা), সহ সভাপতি কাউসার আহমাদ (ঢাকা), সহ সভাপতি কাউসার আহমাদ (সিলেট), সহ সভাপতি মাসউদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মঈনুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সহ সাধারণ সম্পাদক বাইজিদ আহমাদ, সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান নাঈম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ সাংগঠনিক সম্পাদক ফাহীম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক ফোরকান আলী, সহ সাংগঠনিক সম্পাদক শিহাব আহমাদ, সহ সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মতীন, সহ সাংগঠনিক সম্পাদক শাকিল আহমাদ, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম, অর্থ সম্পাদক হোসাইন আহমাদ, প্রচার সম্পাদক, আহমাদ আল গাজি, দফতর সম্পাদক জুবায়ের হোসেন, সাহিত্য সম্পাদক উবায়দুল্লাহ খুরশীদ, সমাজ সেবা সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, পাঠাগার সম্পাদক আমীন হুসাইন, ভার্সিটি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান তক্বী, নির্বাহী সদস্য সাইফ বিন জামাল প্রমুখ।

Related articles

spot_img

Recent articles

spot_img