গতকাল রবিবার, ২২ জুন ২০২৫, স্থানীয় শাহজালাল জামে মসজিদে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ ওয়ালসল শাখার আয়োজনে এক ঐতিহাসিক সিরাতুন্নবী সাঃ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ ওয়ালসল শাখার আহ্বায়ক মাওলানা শেখ নুরে আলম হামিদী এবং পরিচালনা করেন সদস্য সচিব হাফিজ মাওলানা মুদ্দাসসির আনওয়ার।
প্রধান অতিথির বক্তব্যে ইউরোপ জমিয়তের সম্মানিত সভাপতি শায়খুল হাদীস মুফতি আব্দুল হান্নান বলেন, “কোরআন ও সুন্নাহই মানবতার পূর্ণ মুক্তির পথ। এই পথে চললেই মানুষ উন্নতির শিখরে পৌঁছাতে পারে। জমিয়তের আহ্বান সর্বত্র মানবতার পক্ষে। এ লক্ষ্য পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে শায়খ মুফতি সাইফুল ইসলাম বলেন, “ইরানে মার্কিন বোমা হামলার পর পুরো মধ্যপ্রাচ্য চরম উদ্বেগে দিন কাটাচ্ছে। এই হামলা শুধু একটি দেশের উপর আগ্রাসন নয়, বরং এটি বিশ্বব্যাপী অশান্তির বীজ বপন করছে।” তিনি বলেন, “জাতিগত মুসলিম নিধনে লিপ্ত শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বদলে এই হামলা মানবতার বিরুদ্ধে এক নির্মম পদক্ষেপ। এখন সময় একতাবদ্ধ হওয়ার, অথচ কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের মধ্যে বিভাজনের রাজনীতি চালিয়ে যাচ্ছে, যা আত্মঘাতী প্রবণতা ছাড়া আর কিছুই নয়।”
প্রধান বক্তার বক্তব্যে ইউরোপ জমিয়তের সম্মানিত মহাসচিব মুফতি মাওলানা মাওসুফ আহমদ বলেন, “বিশ্ব মানবতার মুক্তির দূত হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদ সাঃ। তাই একমাত্র মুহাম্মদ সাঃ আদর্শের মাধ্যমেই নিহিত আছে দুনিয়া ও আখেরাতের কামিয়াবী।
তিনি আরও বলেন, জমিয়ত একটি ঐতিহ্যবাহী সংগঠন, যা পূর্বসূরীদের আমানত রক্ষার দায়িত্ব কাঁধে নিয়ে শত বর্ষ পার করে এগিয়ে চলছে। আজকের বৈশ্বিক সংকটে জমিয়তের ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়াই সময়ের দাবি।”
বিশেষ বক্তার বক্তব্যে ইউকে জমিয়তের সাধারণ সম্পাদক মাওঃ মামনুন মুহিউদ্দিন বলেন, মোহাম্মদ মুস্তাফা সাঃ’র সীরাত অনুকরণের মাধ্যমই হচ্ছে বিশ্ব মানবতার একমাত্র মুক্তির পথ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বার্মিংহাম শাখার সভাপতি মাওলানা এখলাছুর রহমান, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ফয়েজী,সহ-সভাপতি মাওলানা আব্দুল হাফিজ, ইউরোপ জমিয়তের মহাসচিব মুফতি মাওসুফ আহমদ, ইউকে জমিয়তের সেক্রেটারী জেনারেল মাওলানা মামনূন মুহিউদ্দিন,লন্ডন মহানগরের সভাপতি মাওলানা জসিম
উদ্দীন, ইউরোপ জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুর রহমান, সহ-সেক্রেটারি মাওলানা আব্দুল বাসিত,
ইউরোপ জমিয়ত ব্রাডফোর্ড শাখার সাধারণ সম্পাদক মাওলানা এখলাছুর রহমান, ব্রাডফোর্ড শাখার সহ সভাপতি মাওঃ উবাইদুল হক, ইউরোপ জমিয়ত সান্ডওয়েল শাখার সভাপতি মাওঃ আব্দুল খালিক, সহ-সভাপতি মাওঃ হাবিব খান, সাধারণ সম্পাদক আলহাজ্জ জামীল বদরুল, সহ- সাধারণ সম্পাদক মাওঃ জাকির হোসাইন, ইউরোপ জমিয়ত লিডস শাখার সভাপতি মাওঃ আলমগীর, লিডস শাখার সহ-সভাপতি হাজী জালাল উদ্দিন প্রমুখ।
সভায় ইউরোপ জমিয়তের মহাসচিব মুফতি মাওসুফ আহমদ সর্বসম্মতিক্রমে মিডল্যান্ড শাখার ২০২৫-২০২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সভাপতি: মাওলানা শেখ নূরে আলম হামিদী
সেক্রেটারি: মাওঃ ক্বারী মুদ্দাসসির আনওয়ার
ট্রেজারার: মোহাম্মদ আসাদুজ্জামান খান
সাংগঠনিক সম্পাদক: মাওঃ তাজুল ইসলাম
প্রচার সম্পাদক: হাজি মোহাম্মদ তারিক আজিজ
সভায় এলাকার গণ্যমান্য আলেমগণ ও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
পরিশেষে সভাপতি মুফতি আব্দুল হান্নানের দোয়ার মাধ্যমে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।


