ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত দুজনকে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আহতরা হলেন– মনির হোসেন (৪৫) ও মহিদুল ইসলাম (৩৫)। মঙ্গলবার (২৪ জুন) দুপুর সাড়ে বারোটা নাগাদ তাদের আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, ‘দুপুরের দিকে আহত অবস্থায় ওই দুই যুবককে জরুরি বিভাগ নিয়ে আসা হয়। পরে আমরা জানতে পারি, ইশরাক হোসেনের দুই গ্রুপের সংঘর্ষে তারা আহত হয়েছেন। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।’
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসিসি) চলমান পরিস্থিতি, সেবা কার্যক্রম এবং ঢাকাবাসীর আন্দোলন নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


