সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে রাজধানীর মগবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিজ্ঞাপন
Advertisement

ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর দুইটার দিকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়েছে।

পুলিশ জানিয়েছে, সাবেক এই সিইসিকে আজ আদালতে তোলা হবে কি না এখনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনে অনিয়মের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এরআগে গত ২২ জুন আরেক সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন রাজধানীর উত্তরার বাসা থেকে স্থানীয় জনতা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে। এর পর গ্রেপ্তার দেখানো হয় তাঁকে। নেওয়া হয় রিমান্ডে।

Related articles

spot_img

Recent articles

spot_img