আহসান শেখ : সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নিম্নকক্ষে আমরা পিআর চাই না। তাই জামায়াতে ইসলামীসহ যুগপৎ আন্দোলন করা দলগুলোর সঙ্গে আমরা নেই। আমরা এই মুহূর্তে কোনো জোটে যাচ্ছি না। উচ্চকক্ষে পিআরের মাধ্যমে সংসদকে অংশগ্রহণমূলক দেখতে চাই এবং জুলাই সনদের বাস্তবায়ন চাই। ”
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত দলের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।এই মুহূর্তে বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এনসিপির জোট গড়ার বিষয়ে কোনো চিন্তা-ভাবনা নেই জানিয়ে নাহিদ বলেন, নাগরিক পার্টি স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে। কোনো রাজনৈতিক দল যদি মনে করে এই লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে তারা একমত, তাহলে তারা আমাদের সঙ্গে আসতে পারে।
সভায় দেশের জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয় কমিটির নেতারা অংশগ্রহণ করেন।


