জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কিছু দল স্বাক্ষর করেনি, এর প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়বে কি না- এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমার জানা মতে, এনসিপি এবং চারটি বাম রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারেনি। বলব না, স্বাক্ষর করেনি। স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে। আশা করি, তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবেন।
তিনি বলেন, আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। আমরা মনে করি, সহনশীলতা সবার মধ্যে আসবে। হয়তো তাদের কিছু দাবি-দাওয়া আছে। সেটা সরকারের সাথে আলাপ করবে। এক পর্যায়ে তারাও জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আমরা বিশ্বাস করি। আর গণতন্ত্রের মধ্যে সবাই একমত হবে- এমন তো নয়। সেটা উন্মুক্ত আছে। ভিন্ন মত থাকতেই পারে।


