ওমরাহ পালনের উদ্দেশে জামায়াত আমীরের ঢাকা ত্যাগ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান পবিত্র মক্কায় ওমরাহ পালন করার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

বিজ্ঞাপন
Advertisement

রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, এড. এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোঃ সেলিম উদ্দিন।

জানা গেছে, ডা. শফিকুর রহমান পবিত্র ওমরাহ পালনের পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করবেন। সবশেষে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরবেন।

Related articles

spot_img

Recent articles

spot_img