উম্মুল কুরা একাডেমী আয়োজিত হিফজুল কুরআন সেকশনের বার্ষিক সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।
আজ ২৬ ডিসেম্বর সিলেটের আম্বরখানা সিলেটে একাডেমির প্রতিষ্ঠাতা মাওলানা আহমদুল হক উমামার সভাপতিত্বে ও প্রধান মেহমান হিসেবে উপস্থিত হন বিশিষ্ট আলেমে দ্বীন, বর্ষীয়ায়ান রাজনীতিবিদ আল্লামা মনজুরুল ইসলাম আফেন্দি।
তিনি তাঁর আলোচনায় বলেন, পৃথিবীর সব গ্রন্থ লেখকরা নিজ বইয়ের ভূমিকায় বলেন, ভুল হলে ধরিয়ে দেবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, পরবর্তী প্রকাশনায় সংশোধন করা হবে। কিন্তু একমাত্র আল কোরআনুল কারীম , এখানে আল্লাহ রাব্বুল আলামীন প্রথম আয়াতেই ঘোষণা দিয়েছেন, ذلك الكتاب لا ريب فيه এই এমন একটি কিতাব যার মধ্যে কোন সন্দেহ নেই, সূরা কাহাফে আল্লাহতায়ালা বলেন
ولم يجعل له عوجا
আমি কোরআন অবতীর্ণ করেছি তাতে কোন বৈষম্য বক্রতা সন্দেহ ভুল রাখেনি। কুরআন পড়ুন কুরআন বুজুন আল করআনের সমাজ গড়ুন।
উম্মুল কুরা একাডেমির হিফজুল কোরআন বিভাগের ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেদওয়ান মাযহারী ও সাধারণ সম্পাদক কাওছার আহমদ,মাওলানা আব্দুল আহাদ মিয়াজী, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা আব্দুল মালেক চৌধুরী ফ্যাশন মাহমুদ আকবরী।
এম শাকির আলম একাডেমির হিফজ বিভাগের প্রধান হাফেজ মাওলানা জিয়াউর রহমান মাহমুদ, সৈয়দ হুম্মাম মহসিন সুলতান আহমেদ ,এনামুল হাসান ও একাডেমীর অন্যান্য শিক্ষক বৃন্দ


