আসাদুল্লাহ, টাইমস প্রতিনিধি: গতকাল (২৮ ডিসেম্বর) মাদারীপুরের পুরান বাজারে মিষ্টির দোকানের কর্মচারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাদের মধ্যে হত্যাকারী তপন মন্ডলকে ঘটনাস্থলে আটক করে স্থানীয়রা, এবং পুলিশে হস্তান্তর করে।
নিহত গৌতমের মেজো ভাই টাইমস প্রতিনিধিকে জানান, তপন মন্ডল (হত্যাকারী) আমার ভাইকে ৫০০ টাকার জন্য খুন করেছে। সকালে তাদের মাঝে পাওনা টাকা নিয়ে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে তপন ৩-৪ জন লোক নিয়ে এসে দ্যাঁ দিয়ে কুঁপিয়ে হত্যা করে গৌতমকে। আমি তাদের ফাঁসি চাই।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই সকলে তপনকে আটক করে ফেলে, এবং পুলিশে হস্তান্তর করে। বাকিরা পালিয়ে যায়।
মাদারীপুর পুলিশ জানায়, তদন্ত চলছে। অচিরেই আসামীদের বিচার নিশ্চিত করা হবে।


