চট্টগ্রামে মাইজভান্ডার দরবারের ১১৯ তম বার্ষিক উরস মাহফিল অনুষ্ঠিত : লাখো মানুষের ঢল

আহসান শেখ : উপমহাদেশের প্রখ্যাত শ্রেষ্ঠ আউলিয়ায়ে কিরাম,আল্লাহর ওলী, মুসলিম মনীষী, সুফি সাধক, চট্টগ্রামের হযরত শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (রহঃ) তথা গাউসুল আজম মাইজভাণ্ডারীর মৃত্যু বার্ষিকী স্মরণে ১১৯ তম বার্ষিক উরস মোবারক মাহফিল গত ২৪ জানুয়ারী তথা ১০ই মাঘ শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবারে যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

বিজ্ঞাপন
Advertisement

 

 

শত বৎসরের ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতি বছর ১০ মাঘ এ অলিয়ে কামেলের ওফাত দিবসে বংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ হতে ভক্ত-অনুরক্ত-আশেকরা মাইজভান্ডার দরবার শরীফে সমাবেত হয়। গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার দরবারের আওলাদ ও পীর সাহেবগণ পৃথক পৃথক ভাবে উরসের অনুষ্ঠানিকতার সূচনা করেন। ওরশ শরীফ সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশে আয়োজনে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সম্ভাব্য সকল পদক্ষেপ নেয়া হয়েছে। লাখো ভক্ত-জনতার আগমন ও অবস্থান নির্বিঘ্ন করতে প্রশাসন দায়িত্ব পালন করতে দেখা যায়। উরসের আগের দিন ২৩ জানুয়ারি হযরত শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (রহঃ) এর মাযারে বা সমাধিতে গিলাফ চড়ানো, তাওয়াল্লুদে গাউসিয়া, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে ওরশের আনুষ্ঠানিকতা শুরু হয়৷ সেসময় মাইজভান্ডার দরবার গাউসিয়া আহমদীয়া মঞ্জিল ও গাউসিয়া হক মঞ্জিলের পীর সাহেবগণ মোনাজাত পরিচালনা করেন৷ মাইজভান্ডারের বিভিন্ন দরবার খানকাহ তথা মঞ্জিলগুলোতে সামা কাওয়ালী গানের অনুষ্ঠান হয়৷

 

উরসের দিন শুক্রবার সকাল থেকে কোরআনখানি ও জিকির এবং দুপুর ১২টায় মাইজভাণ্ডার শাহী ময়দানে জুমার খুতবা ও জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। মাইজভান্ডারে সেসময় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করেন ও নামাজ শেষে মাজার জিয়ারত করেন৷ পরে বাদে মাগরিব গাউছিয়া রহমানিয়া মঈনিয়া মঞ্জিলের পক্ষে আখেরি মোনাজাত পরিচালনা করেন পীর শাহসূফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী । রাত ১০টায় গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের পক্ষে আখেরি মোনাজাত পরিচালনা করেন, শাহসূফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী, শাহসূফি সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী, শাহসূফি সৈয়দ আহমদ হোসাইন মাইজভান্ডারী ও শাহসূফি সৈয়দ সাজ্জাদ মাইজভান্ডারী ও রাত ১১ টার পরে সর্বশেষ আখেরী মোনাজাত পরিচালনা করেন গাউছিয়া আহমদিয়া এমদাদিয়া মঞ্জিলের শাহসূফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (মঃজিঃআঃ)। এ সময় উপস্থিত ছিলেন, শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী। এর মধ্যে উরসের সমাপ্তি হয়৷

Related articles

spot_img

Recent articles

spot_img