উবায়দুল্লাহ ফারুককে রাজকীয় সংবর্ধনা সিলেটবাসীর

শতাব্দীর প্রাচীনতম ইসলামী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর নবনির্বাচিত সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক কে সিলেট বিমানবন্দরে রাজকীয় সংবর্ধনা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর।

বিজ্ঞাপন
Advertisement

আজ মঙ্গলবার (৩ জুন) সকাল ১১.৩০ মিনিটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরের সভাপতি মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরীর নেতৃত্বে শত শত নেতাকর্মী মোটর শোভাযাত্রার মাধ্যমে সংবর্ধনা জানান।

জমিয়ত সভাপতি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আকাবির ও আসলাফ তথা আমাদের ধর্মীয় পূর্বপুরুষদের রেখে যাওয়া আমানত।এই আমানত রক্ষায় আমাদের সবাইকে জীবন বাজি রেখে এলায়ে কালিমাতুল্লাহ তথা আল্লাহর জমিনে আল্লাহরদ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ চালিয়ে যেতে হবে। বাংলাদেশের প্রতি প্রতি ঘরে ঘরে জমিয়তের আওয়াজ ও দাওয়াত পৌঁছিয়ে দেওয়া প্রত্যয় নিয়ে ছড়িয়ে পড়তে হবে।

Related articles

spot_img

Recent articles

spot_img