ঢাকায় গরুর লাথি-শিংয়ের গুতা-অস্ত্রের আঘাতে আহত ৭৭

রাজধানী ঢাকা ও এর আশপাশে কোরবানির পশু জবাই করতে গিয়ে গরুর লাথি, শিংয়ের গুতা এবং ধারালো অস্ত্রের আঘাতে নারী-শিশুসহ মোট ৭৭ জন আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন
Advertisement

আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে আসা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতসহ গরুর শিংয়ের গুতা ও গরুর লাথির আঘাতে শিশু ও নারীসহ মোট ৭৭ জনকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়েছিল।

মো. ফারুক বলেন, ‘এদের মধ্যে তিনজনকে ভর্তি দেওয়া হয়েছে। বাকি অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।’

Related articles

spot_img

Recent articles

spot_img